সাকিবকে দেখে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি সমর্থকদের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

দেশের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হতে হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। নানা সময় বিতর্কে জড়ালেও কখনোই

2023-10-26T14:17:27+00:00
2023-10-26T14:17:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাকিবকে দেখে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি সমর্থকদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ২:১৭ পিএম   (ভিজিট : ১৪৩)
X


দেশের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হতে হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। নানা সময় বিতর্কে জড়ালেও কখনোই সমর্থকদের রোষের মুখে পড়তে হয়নি সাকিবকে। তবে এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে অনুশীলন শেষে সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এ সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

এর আগে, দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে তারকা এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

বাবু/এ.এস





  বিষয়:   সাকিব  সমর্থক 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy