রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি কক্ষ থেকে কিশোরীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে কোনাপাড়া

2023-11-24T16:02:58+00:00
2023-11-24T16:02:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৪:০২ পিএম   (ভিজিট : ১৫৬)
X

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি কক্ষ থেকে কিশোরীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে কোনাপাড়া এলাকায় বন্ধন এন্টরপ্রাইজ নামে একটি অফিসের কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

পুলিশ জানায়, নিহত যুবকের নাম আব্দুর রহিম। তবে নিহত কিশোরী ও হাসপাতালে চিকিৎসাধীন আরেক যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে এক কিশোরী ও দুই যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর যুবক চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে মদ-বিয়ার পানের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত মদপান বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy