ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২

2024-01-03T16:00:26+00:00
2024-01-03T16:00:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৪:০০ পিএম   (ভিজিট : ১৮২)
X

“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্যর‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার ভূমি ফাজানা আখতার,  মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ডিমলা থানার ওসি দেবাশীষ রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ঋণ বিতরণ ও ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রমের মাধ্যমে ১জনকে দোকান ও ১জনের মাঝে সুদমুক্ত ঋণ প্রদান করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy