অসহায় ও দুঃস্থ মানুষদের খাইয়ে আত্মতৃপ্তি পান হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে গরীব অসহায় ও দুঃস্থ মানুষদের খাইয়ে আত্মতৃপ্তি পান সিরাজগঞ্জ ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক

2024-01-05T16:16:07+00:00
2024-01-05T16:25:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসহায় ও দুঃস্থ মানুষদের খাইয়ে আত্মতৃপ্তি পান হাজী আব্দুস সাত্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৪:১৬ পিএম  আপডেট: ০৫.০১.২০২৪ ৪:২৫ পিএম  (ভিজিট : ২৫৫)
X

সিরাজগঞ্জে গরীব অসহায় ও দুঃস্থ মানুষদের খাইয়ে আত্মতৃপ্তি পান সিরাজগঞ্জ ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার। 

মেহমানদের উদ্দেশ্যে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন,  মহান রব্বুল আলামিনকে রাজি খুশি সন্তুষ্টির করার জন্য  আপনাদের মেহমানদারী করাচ্ছি।  ভবিষ্যতে চলমান থাকবে ইনশাআল্লাহ।

মেহমানদারীতে অংশগ্রহন করে আমাকে আপনারা ধন্য করছেন। আপনাদের আশে পাশের অসহায় দুঃস্থদের নিয়ে আসবেন ।তিনি আরও বলেন, একদিন এই পৃথিবীতে এসেছি। মহান আল্লাহ ডাকে একদিন চলে যাব। চলে যাওয়ার সময় ধন সম্পদ নিয়ে যেতে পারব না। দান করলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না। আমিও সম্পদ নিয়ে কবরে যাব না। যতদিন মহান রব্বুল আলামিন বেঁচে রাখবেন ততদিনই গরীব দুখী মানুষকে সাহায্য করে যাব ইনশাল্লাহ।

প্রতি সপ্তাহে  প্রায় ৭ শতাধিক গরীবদের  অসহায় দের  মেহমানদারী করিয়ে সিরাজগঞ্জের সর্ব মহলে প্রশংসিত হয়েছেন হাজী মোঃ আব্দুস সাত্তার। গরীব, অসহায় ও দুঃস্থদের নিজ হাতে মান সম্মত খাবার পরিবেশন করে থাকেন তিনি।

শুক্রবার ৫ জানুয়ারি জুম্মার নামাজ শেষে ১৫তম সপ্তাহে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সামনে মুরগীর মাংস, খিচুরী ও পায়েশ দিয়ে   গরীব  অসহায়দের মেনমানদারী করান তিনি।

অসহায়, গরীব, চক্ষু লজ্জায় ভয়ে কারও কাছে হাত পাত্তে পারেন  না এমন ব্যক্তিকে গোপনে প্রতি শুক্রবারে নগদ অর্থ  দিয়ে সহায়তা করে থাকেন হাজী মোঃ আব্দুস সাত্তার ।

এসময় মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু, এক্সিকিটিভ সেলসম্যান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল  হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy