চাঁপাইনবাবগঞ্জে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমান এমপি ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট

2024-01-09T19:43:48+00:00
2024-01-09T19:43:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৬৬)
X

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমান এমপি ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে আমনুরা রেলস্টেশন এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক। শপথ গ্রহণের উদ্দেশ্যে রেলপথ দিয়ে ঢাকা যাচ্ছেন জিয়াউর রহমান এমপি। 

এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও জেলা-উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।    





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy