ধামরাইয়ে নবনির্বাচিত এমপিকে উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা

2024-01-09T19:49:17+00:00
2024-01-09T19:49:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে নবনির্বাচিত এমপিকে উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৩২০)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। 

ধামরাই পৌরসভা চত্বরে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা মুক্তা প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, বেনজীর আহমদ তৃতীয়বারের মতো এমপি হয়েছেন। তিনি প্রতি নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ধামরাইবাসীর আশা বেনজীর আহমদ মন্ত্রী হবেন। 

বক্তব্যের পূর্বে এমপি বেনজীর আহমদকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ফুলেল শুভেচছা জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy