কেন্দুয়ায় পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় গন্ডা ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম ও ইভটিজিং

2024-01-11T17:52:12+00:00
2024-01-11T17:54:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৫:৫২ পিএম  আপডেট: ১১.০১.২০২৪ ৫:৫৪ পিএম  (ভিজিট : ২০৭)
X

নেত্রকোনার কেন্দুয়ায় গন্ডা ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম  ও ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতামুলক সভা করেছেন কেন্দুয়া থানা পুলিশ।
 
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১ টায় গন্ডা ডিগ্রি কলেজের হল রুমে এ সচেতনতামুলক সভায় কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আসাদুল করিম মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক। 

এসময় ওসি মো.এনামুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম ও ইভটিজিংয়ের বিষয়ে বিভিন্ন কুফল ও নেতিবাচক দিকগুলি তুলে ধরেন এবং অপরাধীকে খোঁজার চেয়ে অপরাধ যাতে না হয় সে দিকেই বেশী কাজ করছি বলে জানান তিনি।  পাশাপাশি তিনি  মাদক সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে সকলের আরো বেশি সোচ্চার ও সচেতন থাকার আহবান জানান। 

ওসি এনামুল হক মুঠোফোনে বাংলাদেশ বুলেটিনকে জানায়, বাংলাদেশ পুলিশের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে একযুগে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন অপরাধ থেকে দূরে সরানো জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম করছি। তারই ধারাবাহিকতায় আমরা কেন্দুয়া থানা পুলিশ উপজেলার পৌর শহরে পারভীন সিরাজ মহিলা কলেজ, গন্ডা ইউনিয়নে গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, গন্ডা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ও সবশেষে গন্ডা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এসব মত বিনিময় সভা করেছি। 
 
এসময় গন্ডা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো.মোশারফ হোসেন, মো.শফিকুল ইসলাম, প্রভাষক এ কে এম আব্দুর রহমান শামীম, মাহাবুব আলম, শরীর চর্চা শিক্ষক মো.শাহজাহান কবীর, সহকারি লাইব্রেরিয়ান মো. হারুন অর রশিদসহ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy