দক্ষিণখানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অতর্কিত হামলায় যুবলীগ ও ছাত্রলীগের একধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে

2024-01-29T19:24:03+00:00
2024-01-29T19:24:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণখানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৭:২৪ পিএম   (ভিজিট : ২৮০)
X

দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অতর্কিত হামলায় যুবলীগ ও ছাত্রলীগের একধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেছে ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম মাবুবুল আলমের নেতৃত্বে মিছিলে ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান গফুর, আব্দুল আলিম নেসার, দোলোয়ার হোসেন, বাদল হাওলাদার, জমিস ও মোস্তফা জামাল ভুট্টু প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি রাতে চাঁদাবাজ ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম মাবুবুল আলমের ভাগিনা ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, চয়ন ও জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে দক্ষিণখান থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে ২৯ জানুয়ারি মামলা দায়ের করা হয়। 

এ ব্যাপারে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা আসামিদের ধরতে তৎপর রয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy