লোহাগড়ায় গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজাসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।শুক্রবার (৯ ফেব্রুয়ারি)

2024-02-10T14:05:45+00:00
2024-02-10T14:05:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজাসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া উপজেলার শালবরাত কদমতলা এলাকা থেকে দুই যুবককে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম গ্রেফতাররের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে মো. আলাউদ্দিন শেখ (২৫) এবং ডিগ্রীরচর গ্রামের ওবায়দুল শেখের ছেলে মো. আশিক শেখ (২৪)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনিসুজ্জামান ও মো. মাহাফুজুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় উপজেলার শালবরাত কদমতলা এলাকা থেকে মো. আলাউদ্দিন শেখ ও মো. আশিক শেখ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে আসামিদের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

ওসি মো. ছাব্বিরুল আলম বলেন, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy