বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জামালপুরে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে লোকাল ট্রেনে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার

2024-02-15T14:23:04+00:00
2024-02-15T14:23:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২৩ পিএম   (ভিজিট : ১৮৭)
X

জামালপুরে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে লোকাল ট্রেনে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পিয়ারপুর স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকালটি ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছার পর মেইন লাইনে উঠতে গিয়ে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী ‘তিস্তা এক্সপ্রেস’ ময়মনসিংহ রেলওয়ে জংশনে অবস্থান করছে।

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে লাইন ক্লিয়ারের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy