খেলোয়াড়রা আমাদের সম্পদ- ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি

সারাবাংলা

খেলোয়াড়রা আমাদের সম্পদ। তাদের মাধ্যমে আমাদের পরিচিতি আরও এগিয়ে যাবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)

2024-02-27T16:42:41+00:00
2024-02-27T16:42:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খেলোয়াড়রা আমাদের সম্পদ- ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৬২)
X

খেলোয়াড়রা আমাদের সম্পদ। তাদের মাধ্যমে আমাদের পরিচিতি আরও এগিয়ে যাবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, খেলাতে জয়-পরাজয় থাকবেই। খেলার মাঠে খেলোয়াড়রা তাদের খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে ক্রীড়া নৈপূণ্য দেখাবে এ প্রত্যাশা করি। 

এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম। সঞ্চালনা করেন শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইইই ও সমাজ কল্যাণ বিভাগ অংশগ্রহণ করে। খেলায় ইইই বিভাগ ২৫ রানে সমাজ কল্যাণ বিভাগকে পরাজিত করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy