কালিহাতীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে দুই হোটেলে জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অপরাধে দুই হোটেলে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে

2024-03-14T19:16:58+00:00
2024-03-14T19:16:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে দুই হোটেলে জরিমানা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৭:১৬ পিএম   (ভিজিট : ৩২০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অপরাধে দুই হোটেলে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে কালিহাতী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

এসময় তিনি পিয়াসী হোটেলে ৩ হাজার ও গোপাল মিষ্টান্ন ভান্ডারে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ (১৪ মার্চ) অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অপরাধে কালিহাতী বাসস্ট্যান্ডের দুই হোটেলে জরিমানা করা হয়েছে। 

এছাড়াও পবিত্র মাহে রমজানে তরমুজ ও খেজুরের দাম যাতে গ্রাহকদের নিকট থেকে বেশি না নেওয়া হয় এজন্য স্থানীয় ফল ব্যবস্যায়ীদের সতর্ক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy