দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গোডাউন বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড়ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের

2024-03-24T18:00:40+00:00
2024-03-24T19:01:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গোডাউন বস্তির আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৬:০০ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৪ ৭:০১ পিএম  (ভিজিট : ১৭৯)
X

রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড়ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এরআগে, বিকেল ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা সদস্যরাও অংশ নেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে তাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এছাড়া সেনা সদস্যরাও আগুন নেভাতে সহায়তা করেন।
 
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy