বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ দুইদিন পর ফেরত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তের ওপারে গুলিতে নিহত সাইফুল (৩০) এর লাশ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাত সাড়ে

2024-04-05T18:36:11+00:00
2024-04-05T18:36:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ দুইদিন পর ফেরত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২২০)
X

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তের ওপারে গুলিতে নিহত সাইফুল (৩০) এর লাশ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজিবির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাদেকুর রহমান। তিনি জানান, গত মঙ্গলবার রাতে সাইফুল ইসলামসহ কয়েকজন গরু চোরাচালানকারী গরু আনার জন্য রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের ১৫৯ বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।

এ দিকে নিহতের লাশ দুইদিন পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিজিবি-বিএসএফ এর মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে সাইফুল ইসলামের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বিএসএফের গুলিতে নিহত সাইফুল ইসলাম জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy