পরিবারের অভিযোগ নির্যাতনে মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে আ. হান্নান রাব্বি (১৯) নামে এক দোকান কর্মচারী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ

2024-04-27T17:56:19+00:00
2024-04-27T17:56:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবারের অভিযোগ নির্যাতনে মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২১৯)
X

গাজীপুরের টঙ্গীতে আ. হান্নান রাব্বি (১৯) নামে এক দোকান কর্মচারী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ নির্যাতনের কারনে রাব্বি মারা গেছে। 

শুক্রবার বিকেলে স্থানীয় টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের ঘটনায় দোকান মালিক ইয়াসিন (৩০) ও তার ছোট ভাই ইয়াকুবকে (২৭) আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত রাব্বি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মির্জানগর গ্রামের নুর নবীর ছেলে। তারা বাবা শিলমুন পশ্চিমপাড়া আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন। রাব্বি টঙ্গী বাজারের জনৈক পারভীন সুলতানার বাড়ির ভাড়া বাসায় মালিকের সাথে থাকতেন। 

নিহত রাব্বির বাবা নুর নবী জানান, ৫ বছর যাবত ইয়াসিন মিয়ার আল্লাহর দান পেপার এন্ড স্টেশনারী দোকানে কাজ করে রাব্বি। দোকান মালিক বিভিন্ন অযুহাতে নিহত রাব্বিকে মারধর করতো। আমার ছেলেকে দোকান থেকে নিয়ে যেতে চাইলেও দেয়নি। 

শুক্রবার সকালে আমাকে ইয়াসিন খবর দেয় রাব্বি চুরি করেছে। আমি এসে ইয়াসিনের ভাড়া বাসায় গিয়ে দেখি রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এসময় আমার ছেলেকে ছেড়ে দিতে বললে দোকান মালিক ইয়াসিন ও তার ছোট ভাই ইয়াকুব বলে জুমার নামাজের পরে আস তোমাকে ও তোমার ছেলেকে উলঙ্গ করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে ছেড়ে দেব। জুমার পরে তারা ফোন করে জানায় রাব্বি আত্মহত্যা করছে তাড়াতাড়ি আসেন। আমার ছেলেকে সকাল থেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মুঠোফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। নিহতের বাবার অভিযোগের পেক্ষিতে আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy