দাবদাহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

গরমে হাঁসফাঁস করছে প্রকৃতি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃষ্টির জন্য

2024-04-28T17:06:24+00:00
2024-04-28T17:09:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাবদাহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:০৬ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৪ ৫:০৯ পিএম  (ভিজিট : ২৫৬)
X

গরমে হাঁসফাঁস করছে প্রকৃতি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার চাঁদপুর বীর মুক্তিযোদ্ধা করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। 

ইসতিসকার নামাজে ইমামতি করেন বালিজুড়ী এস এম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ বদিউজ্জামান তালুকদার। বালিজুড়ী পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ কমিটির আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মুসল্লি অংশ নেন এবং  মুসল্লিরা কান্না জড়িতে কণ্ঠে মোনাজাত করেন। 

মুসল্লিরা  জানান, প্রচন্ড দাবদাহ, অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও দাবদাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য তাঁরা বৃষ্টি ও আল্লাহর রহমতের জন্য নামাজ আদায় করেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy