সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধরিয়া খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল

2024-04-30T20:22:45+00:00
2024-04-30T20:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:২২ পিএম   (ভিজিট : ২৭৭)
X

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধরিয়া খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল চারটার দিকে সুন্দরবনের জোংড়া টহলফাড়ির সদস্যরা প্রথম বাঘটি দেখতে পেয়ে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তাদের খবর দেয়। খবর পেয়ে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তাদরা ও জোংড়া টহলফাড়ির সদস্যরা বাঘটিকে উদ্ধার করে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যায়।
করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বাঘের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা বাঘটি প্রায় সপ্তাহ খানেক আগে মারা গেছে। ইতিমধ্যে বাঘটির শরীরে পচন ধরেছে, এ কারনে বাঘটি পুরুষ না নারী সেটা শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে আমরা ধারণা করছি বাঘটি পুরুষ। 

তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে কি কারণে বাঘটি মারা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy