বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার

2024-05-04T10:14:04+00:00
2024-05-04T11:29:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১০:১৪ এএম  আপডেট: ০৪.০৫.২০২৪ ১১:২৯ এএম  (ভিজিট : ১৮৮)
X

কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে বনানীর সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন।

বনানী থানার ওসি কাজী সাহান হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা আজ সকালে কাজে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারা সৈনিক ক্লাবের সড়ক অবরোধ করেন।

ওসি বলেন, শ্রমিকরা জানিয়েছেন, কখনও তাদের জানানো হয়নি কারখানা বন্ধ করে দেওয়া হবে। তারা মালিকপক্ষের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দিতে বলেছি। তারা মহাখালী থেকে বিমানবন্দর লেনের একাংশ ছেড়ে দিয়েছে, যান চলাচলও শুরু হয়েছে। তবে তারা ফিরে যাননি, অধিকাংশ শ্রমিক এখনো ফুটপাতে অবস্থান করছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy