ডোমারে বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ফার্মহাট নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।সোমবার সকালে বিদ্যালয় মাঠে অভিভাবক ও

2024-05-20T17:29:01+00:00
2024-05-20T17:29:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৫:২৯ পিএম   (ভিজিট : ২০৪)
X

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ফার্মহাট নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। 

সোমবার সকালে বিদ্যালয় মাঠে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করে কমিটি বাতিলের দাবী জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান, গোপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম অভিভাবকদের না জানিয়ে অফিস সহকারী,অফিস সহায়ক ও সহকারী শিক্ষকের মনোনীত অভিভাবকদের দিয়ে চার সদস্যবিশিষ্ট সদস্য নির্বাচিত করে।

সোমবার দুপুরে বিদ্যালয়টিতে সভাপতি নির্ধারণের সভা ডাকা হলে, বিষয়টি জানাজানি হয়। বিষয়টি জানতে পেয়ে অভিভাবক ও এলাকাবাসী কমিটি বাতিলের দাবী জানিয়ে বিক্ষোভ করে।

এবিষয়ে প্রধান শিক্ষক শামসুল আলম জানান, নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy