খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী ঈদ কেনাকাটা মেলা শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা অনলাইন শপিং এর উদ্যোগে ও খুলনা প্রেসক্লাবের সহযোগিতায় ক্লাবের শহীদ শেখ আবু নাসেরব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী ‘ঈদ

2024-06-06T19:04:49+00:00
2024-06-06T19:04:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী ঈদ কেনাকাটা মেলা শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৮৫)
X

খুলনা অনলাইন শপিং এর উদ্যোগে ও খুলনা প্রেসক্লাবের সহযোগিতায় ক্লাবের শহীদ শেখ আবু নাসেরব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী ‘ঈদ কেনাকাটা মেলা’ শুরু হয়েছে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে এই ঈদ কেনাকাটা মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও ফারুকআহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিকইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য প্রবীর কুমার বিশ্বাসও এজাজ আলী, খুলনা অনলাইন শপিং এর পরিচালক ফাতেমাআফরোজসহ অন্যান্য সাংবাদিক, অনলাইন শপিং এর অন্যান্য নারী উদ্যোক্তা ও অতিথিবৃন্দ।

খুলনাপ্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে আজ বৃহস্পতিবার ০৬ জুন থেকে আগামী ০৮জুন শনিবার রাত ১০টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই ঈদ কেনাকাট মেলা চলবে। 

স্থানীয় ও জাতীয়পর্যায়ে স্বনামধন্য ৭০টি স্টল এই মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি পোশাক,গহনা, ঐতিহ্যবাহী বিভিন্ন রকমারী পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy