কালিহাতীতে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য উঁচু -নীচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।শনিবার (৮ জুন) দুপুর

2024-06-08T15:59:18+00:00
2024-06-08T15:59:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩৬০)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য উঁচু -নীচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)'র সহযোগিতায় ও কালিহাতী উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২১১ সেট বেঞ্চ বিতরণ করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। 

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল ও জাইকা প্রতিনিধি (ইউডিএফ) হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি.এ.টু আবুল কালাম আজাদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy