গৌরনদীতে ৫ সাংবাদিক সংগঠনের ঐক্যের সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বহু বছর পরে বরিশালের গৌরনদী উপজেলার ৫টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে ঐক্যসভা করেছে। সভা ঘিরে মিডিয়াকর্মীদের মিলনমেলায়

2024-08-11T16:13:16+00:00
2024-08-11T16:13:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে ৫ সাংবাদিক সংগঠনের ঐক্যের সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৪:১৩ পিএম   (ভিজিট : ১৯৩)
X

বহু বছর পরে বরিশালের গৌরনদী উপজেলার ৫টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে ঐক্যসভা করেছে। সভা ঘিরে মিডিয়াকর্মীদের মিলনমেলায় পরিনত হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের উদ্যোগে শনিবার রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও টিএম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমীন, সাধারন সম্পাদক এসএম মিজান, সাংবাদিক হাসান মাহমুদ, জামিল মাহমুদ, মনিরুজ্জামান, মোল্লা ফারুক হাসান সহ অন্যান্য সাংবাদিকরা। 

এসময় উপস্থিত সংবাদকর্মীরা পেশাগত মর্যাদা রক্ষায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি সাংবাদিক সংগঠনে একীভূত করার জন্য সিনিয়র সাংবাদিকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলোয়াত ও গীতাপাঠের পাশাপাশি নিহত সকল সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy