সমাজে গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য: জামায়াতের আমির

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয়।সমাজের একটা গুণগত পরিবর্তন আনা

2024-09-02T16:01:57+00:00
2024-09-02T16:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমাজে গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য: জামায়াতের আমির
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০১ পিএম  আপডেট: ০২.০৯.২০২৪ ৪:০৮ পিএম  (ভিজিট : ২২০)
X

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয়। 

সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যে দেশে জাতি দল মত নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে।

এদেশের নাগরিক হিসেবে সারাবিশ্বে মাথা উঁচু করে গর্বের সঙ্গে পরিচয় দিতে পারবে। আমার যদি বাড়িতে পাহাড়া না লাগে, আমার মসজিদে যদি পাহাড়ার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহাড়ার প্রয়োজন হবে কেন?

সোমাবার (২ সেপ্টম্বর) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যূত্থানে নিহত রুদ্রসেন, অন্যান্য শহীদ ও আহতদের জন্য সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা শহীদ হয়েছে, তাদের বীরের মর্যাদা দেওয়া হবে। যাতে শহীদদের পরিবার বলতে পারেন, আমাদেরও একজন শহীদ আছে। আমাদেরও একজন আবু সাইদ আছে, আমাদেরও একজন মুগ্ধ আছে, আমাদেরও একজন রুদ্রসেন আছে, আমাদেরও একজন রাহুল আছে।

তিনি আরও বলেন, যে দেশে ছাত্ররা বৈষ্যম্যবিরোধী আন্দোলন করেছে, সে দেশে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। যে দেশে মসজিদ পাহারার প্রয়োজন হয় না, সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। 

আমরা সবাই এ দেশের নাগরিক, যারা জন্মগ্রহণ করবে তারাও এই দেশের নাগরিক। কোনো বিশেষ গোষ্ঠি বৈষ্যমবিরোধী আন্দোলন করেনি। এই আন্দোলন করতে গিয়ে দেশের সোনার সন্তানেরা শহীদ হয়েছে। বুকের তাজা রক্তে ভরে উঠেছে এই দেশের রাজপথ। 

হাজারো প্রাণের বিনিময়ে এই সফলতা যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে এই দেশের ১৮ কোটি মানুষ তা সহ্য করবে না। আপামর জনতার আন্দোলনকে কাজে লাগিয়ে যদি কোনো গোষ্ঠি সুফল নিতে চায় তা হবে না। যদি কেউ এই আন্দোলনের সুফলকে ব্যবহার করতে চায় তাহলে দেশের ১৮ কোটি মানুষ তা রুখে দেবে।

জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, জেলা জাময়াতের সাবেক আমির আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম, জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, দিনাজপুর উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। 

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বক্তব্য শেষে তিনি মঞ্চে উপবিষ্ট শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, শহীদ পরিবারগুলো আমাদের শ্রদ্ধার পাত্র, গর্বের পাত্র। আমি এখন তাদের সঙ্গে মতবিনিময় করবো। 

আপনারা সেদিকে ক্যামেরা বা মোবাইল ঘুরাবেন না। এ সময় তিনি শহীদ সাত পরিবারকে ১৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেন। এর আগে তিনি শহরের পাহাড়পুরের বাসিন্দা শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ রুদ্রসেন এর বাসভবনে পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy