সিলেট সীমান্তে পালানোর সময় ভাইসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কামাল আহমদ ও সাদেক আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার ঘটনায়

2024-09-08T15:17:02+00:00
2024-09-08T15:17:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিলেট সীমান্তে পালানোর সময় ভাইসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৪৫)
X

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কামাল আহমদ ও সাদেক আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাদের আদালতে তোলা হবে।

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওই সময় তার ছোট ভাই সাদেক আহমদকেও আটক করা হয়।

জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার রাত সাড়ে আটটার দিকে তাদের আটক করে বিজিবি। পরে রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কামাল আহমদ ও সাদেক আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাদের আদালতে তোলা হবে।

এদিকে বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি টহল দল কামাল ও সাদেককে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে।

ওই সময় কামাল ও সাদেকের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি চার হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও তাদের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy