দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী মন্দিরগুলোতে নিরাপত্তা দেবে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন রহনপুর ৫৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল

2024-09-28T16:20:11+00:00
2024-09-28T16:20:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী মন্দিরগুলোতে নিরাপত্তা দেবে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২০ পিএম   (ভিজিট : ১৩১)
X

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন রহনপুর ৫৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী দূর্গা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি শ্রী দিজেন সাহা, সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা।

এ সময় বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন,‘অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী এলাকায় সব পূজা মন্ডপগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দূর্গাপূজাকে কেন্দ্র করে যেন সীমান্ত পেরিয়ে মাদক না আসে সেজন্য বিজিবি সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আর সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, এই পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন অপতৎপরতা চালাতে না পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে। পরে মন্দিরগুলোতে বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy