ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী ব মহিউদ্দিন খান (৬৪) নামে এক ব্যবসায়ী

2024-10-22T16:37:38+00:00
2024-10-22T16:37:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৪৯)
X

ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী ব মহিউদ্দিন খান (৬৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিশারু আলী খানের ছেলে।  

সোমবার (২১ অক্টোবর) দিবাগত  সাড়ে দশটার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা  ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, সোমবার  রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গা -ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে এক্সপ্রেস ওয়েতে স্বাধীন পরিবহনের একটি গাড়ির চাকা পাংচার হওয়ায় বাসটিতে নতুন চাকা লাগানোর কাজ চলছিল। 

এ সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী কাঠের আসবাবপত্র ভর্তি একটি পিকআপ পিছন দিক থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy