বিজিবির অভিযানে ২২৫ কোটি ৮৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২২৫ কোটি ৮৮

2024-11-07T19:32:34+00:00
2024-11-07T19:32:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজিবির অভিযানে ২২৫ কোটি ৮৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৩২)
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২২৫ কোটি ৮৮ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
 
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪,৩০২টি শাড়ী, ১৫,০২৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরী পোশাক, ২৭,৬৫২ মিটার থান কাপড়, ২,৫০,৭২২টি কসমেটিক্স সামগ্রী, ৩,১৪৯ ঘনফুট কাঠ, ২,২৬৫ কেজি চা পাতা, ৪,১৬,৭১১ কেজি চিনি, ৪,১৩০ কেজি সার, ৮৬,৭৫০ ঘনফুট কয়লা, ২০,৪৪০টি মোবাইল ডিসপ্লে, ৪০,৬৪০টি চশমা, ৯৪২ কেজি সুতা/কারেন্ট জাল, ১৫,৩৩৪ কেজি সুপারি, ৯০,৯০৪ কেজি রসুন,  ১,৩১৮ কেজি পিঁয়াজ, ২২,৮৮৯ কেজি জিরা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ২১টি ট্রাক, ২৪টি পিকআপ, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ৩৪৭টি নৌকা, ৫৩টি সিএনজি/ইজিবাইক, ৮১টি মোটরসাইকেল এবং ২৪টি বাইসাইকেল। 
 
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৩টি গান জাতীয় অস্ত্র, ০১টি রাইফেল, ০১টি রিভলবার, ০৩টি গেনেড, ০১টি রকেট বোম্ব, ০২টি ম্যাগাজিন এবং ২৭০ রাউন্ড গুলি।
 
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫,৯০,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১১ কেজি ৮০২ গ্রাম হেরোইন, ২৬,৫৯৯ বোতল ফেনসিডিল, ২১,৬০৫ বোতল বিদেশী মদ, ৪৪৪ লিটার বাংলা মদ, ৯৮৮ ক্যান বিয়ার, ১,৪১২কেজি গাঁজা, ১,৪০,১৯৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৭৪,৬৫৬টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,৩৬২ বোতল ইস্কাফ সিরাপ, ১৯ কেজি ৩৩৩ গ্রাম কোকেন, ১,৮৫৯ বোতল এমকেডিল/কফিডিল, ৫,৫৪,৫৫৮টি বিভিন্ন প্রকার ঔষধ, ২,২১,৩৪৬টি এ্যানগ্রো/সেনেগ্রা ট্যাবলেট, ২০ বোতল এলএসডি এবং ৭,৫৯,৩৪০টি অন্যান্য ট্যাবলেট।
 
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশী নাগরিক ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১,২৯৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy