পুলিশের উচ্চপর্যায়ে আবারও বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ডিএমপির তেজগাঁও ও গুলশানের এডিসিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

2024-11-27T14:11:21+00:00
2024-11-27T14:11:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশের উচ্চপর্যায়ে আবারও বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ২:১১ পিএম   (ভিজিট : ৪৩৩)
X

ডিএমপির তেজগাঁও ও গুলশানের এডিসিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই বদলি ও সংযুক্ত করা হয়। 

আজ বুধবার (২৭ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, তেজগাঁও জোনের এডিসি মোহাম্মদ জিয়াউল হককে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের এডিসি মো. তানভীর হোসেনকে তেজগাঁও জোনে ও অর্থ বিভাগের এডিসি মো. রাকিব হাসানকে গুলশান জোনে বদলি করা হয়েছে।

এছাড়া এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার রতন কান্তি রায়কে গোয়েন্দা বিভাগের কনসালটেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

অপর আরেকটি আদেশে গুলশান জোনের এডিসি মো. খলিলুর রহমানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy