দেশের সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে

2025-01-28T18:06:27+00:00
2025-01-28T18:06:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ১৮৪৪)
X

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে শাহবাগে এই ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অণুবিভাগ) এসএম মাসুদুল হক।

তিনি বলেন, পর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে আমরা এ বিষয়ে পরিকল্পনা নিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি। প্রথমে তাদের এমপিওভুক্ত করা হবে। পরে জাতীয়করণ করা হবে। এ ছাড়া মিড ডে মিল ও উপবৃত্তি চালু এবং অবকাঠামো উন্নয়ন করা হবে।

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালান তারা। দাবি আদায়ে রোববার (২৬ জানুয়ারি) শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা দিলে পুলিশ তাদের শাহবাগে বাধা দেয়। এ সময় জলকামান, লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ব্যবহার করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যুগ্ম সচিব মাসুদুল হক শাহবাগে উপস্থিত হয়ে বলেন, আপনাদের ছয় দফা দাবিসহ আরও কিছু বিষয়ে আমরা কাজ শুরু করেছি। প্রথম দফায় সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে অনুদানভুক্ত ১,৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার কাজ ২০২৫ সাল থেকে শুরু হবে। পর্যায়ক্রমে ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হবে। জাতীয়করণের ফলে এসব প্রতিষ্ঠান উপবৃত্তি, মিডডে মিল ও অবকাঠামোগত উন্নয়ন সুবিধা পাবে।

জাতীয়করণের ঘোষণার পর আন্দোলনকারীদের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছি। আজকের ঘোষণা আমাদের কিছুটা স্বস্তি দিলেও যতক্ষণ না সরকারি গেজেট প্রকাশিত হচ্ছে, ততক্ষণ আমরা নিশ্চিন্ত নই।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy