ফ্রিজ করা টাকায় ব্যবসায় স্থবিরতা

হাসান মোল্লা

অর্থ-বানিজ্য

বিএফআইইউ জব্দ করা কয়েক হাজার ব্যাংক হিসাবে পড়ে থাকা প্রায় ৩১ হাজার কোটি টাকা বাজারে অর্থের প্রবাহ কমিয়ে

2025-02-18T15:49:37+00:00
2025-02-18T15:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রিজ করা টাকায় ব্যবসায় স্থবিরতা
হাসান মোল্লা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২৬২)
X

বিএফআইইউ জব্দ করা কয়েক হাজার ব্যাংক হিসাবে পড়ে থাকা প্রায় ৩১ হাজার কোটি টাকা বাজারে অর্থের প্রবাহ কমিয়ে দিয়েছে। বিনিয়োগ ও লেনদেন স্থবির হয়ে পড়ায় রমজান ও ঈদ সামনে রেখে ব্যবসা-বাণিজ্যে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব দ্রুত খুলে না দিলে অর্থনীতির সংকট আরও তীব্র হবে।
অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই কিংবা যারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদের ব্যাংক হিসাব দ্রুত খুলে না দিলে আর্থিক খাতে অর্থের প্রবাহ বাড়বে না। এতে ঈদকেন্দ্রিক অর্থনীতি আরও সংকুচিত হবে।

ফ্রিজ করা হিসাব, জমে থাকা হাজার কোটি টাকা
বিএফআইইউ’র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাবে রয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। এর আগে ডিসেম্বর পর্যন্ত আরও ১৫ হাজার কোটি টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে প্রায় ৩১ হাজার কোটি টাকা এখন অলস অবস্থায় পড়ে আছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ১১৫টি মামলার মধ্যে ৯৫টির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু মামলার নিষ্পত্তি ও হিসাব খোলার দীর্ঘসূত্রতায় ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে।

বিনিয়োগ নেই, কর্মসংস্থান সংকুচিত
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে ব্যাপক অর্থপাচারের কারণে দেশের আর্থিক খাত দুর্বল হয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর একে ‘পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা’ বলে উল্লেখ করেছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও, বাস্তবে রেমিট্যান্স ও রফতানি ছাড়া কোনো সূচকেই দৃশ্যমান অগ্রগতি নেই।

কর্মসংস্থান, বাজেট বাস্তবায়ন, রাজস্ব আদায়, বেসরকারি বিনিয়োগ, পুঁজিবাজার ও বিদেশি বিনিয়োগ—সবখাতেই নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। নতুন শিল্প ও ব্যবসা গড়ে উঠছে না, বরং বহু ছোট ও মাঝারি ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছে না, কেউ কেউ ব্যবসা গুটিয়ে বিদেশে চলে যাচ্ছেন।

এডিপি বাস্তবায়নে রেকর্ড নিম্নগতি
পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ২১ দশমিক ৫২ শতাংশ। এ সময়ে ব্যয় হয়েছে ৫৯ হাজার ৮৭৭ কোটি টাকা, যা গত ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৭৪ হাজার ৪৬৪ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই ধীরগতির অর্থ হলো—সরকার নিজেই অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারছে না।

আইএমএফ ঋণেও অনিশ্চয়তা
আইএমএফের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি ডিসেম্বরেও পাওয়া যায়নি। এখন তা জুনের আগে পাওয়ার সম্ভাবনা নেই। এতে শুধু বৈদেশিক সহায়তাই নয়, বিশ্বব্যাংকের বাজেট সহায়তাও ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “কথার সঙ্গে বাস্তবতার মিল নেই। কোথাও একটা গিট্টু লেগে গেছে। আইএমএফের কিস্তি আটকে গেলে তার নেতিবাচক প্রভাব পড়বেই।”

শুধু রেমিট্যান্স ও রফতানিতে স্বস্তি
২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৬ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৬১ শতাংশ বেশি। রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৭ কোটি ডলার। এতে রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তবে এই ইতিবাচক চিত্র সত্ত্বেও বিনিয়োগ না বাড়ায় বেকারত্ব বেড়ে ৪ দশমিক ৪৯ শতাংশে পৌঁছেছে। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮ হাজার কোটি টাকা কম।

ব্যবসায়ীদের যা দাবি
ব্যবসায়ীরা বলছেন, পাচারকারী ও দুর্নীতিবাজদের জব্দ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেওয়া হোক, কিন্তু যেসব ব্যবসায়ী নিয়ম মেনে কর দিয়েছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ নেই— তাদের হিসাব অবিলম্বে খুলে দেওয়া জরুরি।




Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy