দেশে যত সংকট দেখছেন সব ‘তৈরি করা নাটক’ : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না।

2025-11-09T15:56:16+00:00
2025-11-09T19:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে যত সংকট দেখছেন সব ‘তৈরি করা নাটক’ : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৬ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৭:০৮ পিএম  (ভিজিট : ১৩৪)
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।

আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে।

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে মহাসচিব বলেন, এবারে ভোটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাই আমার শেষ নির্বাচন তাই আপনাদের কাছে এবারে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাই। আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসব। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy