‎টঙ্গীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহিন মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন রিকশা

2025-07-26T18:52:17+00:00
2025-07-26T18:52:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‎টঙ্গীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৮১)
X

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহিন মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন রিকশা আরোহী আহত হয়েছেন। শনিবার ভোর পাঁটার দিকে ঘোড়াশাল কালিগঞ্জ সড়কের নীমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া গাজীপুরের পূবাইল নন্দিবাড়ি এলাকার মৃত বদিউল আলম বেপারীর ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

জানা যায়, শনিবার ভোরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে নিমতলী এলাকায় সিলেটগামী 'বিলাশ পরিবহন' নামক একটি যাত্রীবাহী বাস অটোরিকসাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ আরো তিন জন আরোহি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

চালকসহ অপর এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অটোরিকশা চালক শাহিন মারা যান। গুরুতর অবস্থায় অপর যাত্রীকে পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে । এ ঘটনায় অপর দুই আরোহী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি টঙ্গী ও পুবাইল থানার মাঝামাঝি জায়গায়। পূবাইল থানা পুলিশের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy