রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কায় নিহত ৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর

2025-08-02T15:59:27+00:00
2025-08-02T15:59:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কায় নিহত ৫
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২৫৯)
X

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। এ সময় অটোরিকশাটি ট্রেনটির নিচে চলে যায়। যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে পাঁচজন প্রাণ হারান।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম বলেন, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy