খুলনায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (শনিবার) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল

2025-08-09T19:55:14+00:00
2025-08-09T19:55:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৪১৪)
X

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (শনিবার) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি’র) প্রশাসক মোঃ ফিরোজ সরকার। 

প্রধান অতিথি ফুটবল ম্যাচের শুরুতে জুলাই যোদ্ধা ফুটবল একাদশ ও সিটি কর্পোরেশন ফুটবল একাদশ এর দলীয় অধিনায়কদের মাঝে জার্সি বিতরণ শেষে খেলাটির উদ্বোধন করেন। খেলাটি ১-১ গোলে ড্র হয়। 

খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খুলনা সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, জেলা প্রশাসন ও কেসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy