খুলনায় এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি খুলনা শাখার ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা ও

2025-08-28T19:46:41+00:00
2025-08-28T19:46:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৮৬)
X

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি খুলনা শাখার ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা ও তিন হাজার ইউএস ডলার আত্মসাতের ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

মামলার আসামিরা হলেন, ব্যাংকের ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি ওরফে তানভীর ও সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু।

গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি দায়ের করলেও আজ বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

মামলায় এজাহারের উদ্ধৃতি দিয়ে বাদী মো. মহসীন আলী জানান, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিক পরিদর্শনে এসবিএসসি ব্যাংকের খুলনা শাখার ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল দেখতে পান। 

বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে। ব্যাংকটির দুই কর্মকর্তা ব্যক্তিগতভাবে ওই অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy