আশুলিয়ায় রাতভর যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার সাভারের আশুলিয়ায় রাতভর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে চাপাতি,

2025-11-10T11:01:13+00:00
2025-11-10T13:39:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় রাতভর যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:০১ এএম  আপডেট: ১০.১১.২০২৫ ১:৩৯ পিএম  (ভিজিট : ৮৭)
X

ঢাকার সাভারের আশুলিয়ায় রাতভর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া আর্মি ক্যাম্প।

যৌথবাহিনী জানান, এলাকাবাসীর দেওয়া তথ্য ও প্রমাণ থেকে জানা যায়, আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল, অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে জখম করে পথচারী ও যাত্রীদের নাজেহাল করে আসছে।

ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য মতে, বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১টি চাইনিজ কুড়াল, ৯টি চাপাতি, ২টি ছুরি ও ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy