চট্টগ্রামে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ

2025-11-10T14:14:25+00:00
2025-11-10T15:25:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:১৪ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ৩:২৫ পিএম  (ভিজিট : ৭২)
X

চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল।

তিনি বলেন, রাউজানের চৌধুরীহাট এলাকার আয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র মজুদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

অভিযান এখনো চলমান উল্লেখ করে এএসপি রাসেল বলেন, উদ্ধারকৃত অস্ত্রের ধরণ ও সংখ্যা পরে জানানো হবে। এ ঘটনায় পুলিশের একটি বিশেষ দল কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy