বিদেশগামীদের ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: খুবি উপাচার্য

খুলনা ব্যুরো

সারাবাংলা

‘সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চ শিক্ষায় জাপান গমন’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে

2025-11-15T21:19:47+00:00
2025-11-15T21:19:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদেশগামীদের ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: খুবি উপাচার্য
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ১০২)
X

‘সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চ শিক্ষায় জাপান গমন’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জনসংখ্যা সমাজের বোঝা নয়; জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ হলেও বহু রাষ্ট্রের তুলনায় উন্নত অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে লো-স্কিলড রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন।

স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। বিদেশ যেতে আগ্রহীদের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা অর্জন এবং সঠিক প্রস্তুতির বিষয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শিক্ষার জন্য মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে, যা ইনস্টিটিউটে রূপান্তরের প্রক্রিয়াধীন। এর মাধ্যমে শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বাইরের শিক্ষার্থীরাও বিদেশি ভাষা শেখার সুযোগ পাবে। বিদেশগামীদের ভাষা শিক্ষা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনশক্তি ব্যুরোর চলমান কার্যক্রমের প্রশংসা করে তিনি ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন। তিনি বিদেশগমন-প্রত্যাশীদের কারিগরি দক্ষতা, বিদেশি ভাষা শিক্ষা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা টিটিসির অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। তিনি টিটিসির আওতায় পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম ও প্রতিষ্ঠানটির পথচলার নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খুলনা টিটিসির ইন্সট্রাক্টর (কম্পিউটার) উম্মে হাবিবা ইসলাম।

মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, খুলনা টিটিসির কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy