ঈশ্বরদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদী শহরের শেরশাহ রোডস্থ (পূর্বটেংরী) এলাকায় সাবেক এলজিআরডি প্রকৌশলী মশিউর রহমান মজনুর বাড়ীতে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (১৫

2025-11-16T12:28:56+00:00
2025-11-16T12:34:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ১২:৩৪ পিএম  (ভিজিট : ১০৮)
X

ঈশ্বরদী শহরের শেরশাহ রোডস্থ (পূর্বটেংরী) এলাকায় সাবেক এলজিআরডি প্রকৌশলী মশিউর রহমান মজনুর বাড়ীতে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ৩ ঘটিকা থেকে রাত সাড়ে ৯ টা পর‌্যন্ত ঐ বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া  ও সৌদি প্রবাসীর স্ত্রী আল্পনা খাতুন (৪০), তার দুই সন্তান অনুপম আহমেদ গৌরব (২৩) ও অর্ক বিশ্বাস (১৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে দীর্ঘ সময় ধরে লুটপাটের এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ছেলে অর্ক বিশ্বাস জানান, দুপুর ৩টার দিকে পরিচিত আসামি শুটার আলমগীর (৪৫) পানি পানের কথা বলে ঐ বাসায় প্রবেশ করে। প্রবেশের পরই তার কাছে থাকা পিস্তল দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর সন্ধ্যা ৬ ঘটিকার দিকে আলমগীরকে সহযোগীতা করতে আরও তিন সহকর্মী সেখানে উপস্থিত হন। পরে তারা আলমারি ভেঙ্গে নগদ পাঁচ লক্ষ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন (যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা) লুট করে নিয়ে দলের তিন সদস্য পালিয়ে যায়। 

এসময় ভিকটিমের বড় ছেলে গৌরব শুটার আলমগীরকে একা পেয়ে রড দিয়ে তার মাথায় পরপর তিনটা আঘাত করলে আলমগীর অচেতন হয়ে যায়। তখন আলমগীরকে একটি রুমে আটকে রেখে আল্পনা খাতুন বাহিরে এসে চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে পেছনের জানালার গ্রীল ভেঙ্গে আলমগীর পালিয়ে যায়। এর আগে গৌরব আলমগীরের হাতে থাকা ইতালির তৈরি ‘এপিটি’ ব্র্যান্ডের একটি বিদেশি পিস্তল ছিনিয়ে নিতে সক্ষম হয়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন এবং ডাকাতদের ফেলে যাওয়া নম্বরবিহীন ইয়ামাহা ভি-টু ১৬০ সিসি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। শুটার আলমগীর ও তার সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy