মধ্যরাতে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কে দুর্বৃত্তের আগুন

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে ঢাকা-ঈশ্বরদী মহাসড়কে মধ্যরাতে টায়ার ফেলে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টায় মহাসড়কের ঈশ্বরদীস্থ হাড়ুখালী এলাকায়

2025-11-16T13:35:24+00:00
2025-11-16T13:35:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কে দুর্বৃত্তের আগুন
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম   (ভিজিট : ১২০)
X

পাবনার ঈশ্বরদীতে ঢাকা-ঈশ্বরদী মহাসড়কে মধ্যরাতে টায়ার ফেলে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টায় মহাসড়কের ঈশ্বরদীস্থ হাড়ুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণীতে জানাযায়, শনিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় পৌর শহরের হারুখালীস্থ ঢাকা-ঈশ্বরদী মহাসড়কের বাংলাদেশ রেশম বীজাগারের প্রধান ফটকের অদূরে এই অগ্নী সংযোগের ঘটনা ঘটে। এসময় ঐ সড়কে চলাচলকারী সকল যানবাহন আগুনের দুই প্রান্তে অর্থাৎ অরণকোলা মোড় এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের গেটে দাড়িয়ে যায়। এসময় মধ্যরাতে আচমকা মহাসড়কে আগুন জ্বলতে দেখে জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে। 

পরে ঈশ্বরদী থানায় আগুনের বিষয়টি অবহিত করলে থানা থেকে এসআই ওবায়দুর রহমান ঘটনাস্থলে এসে আগুন নেভান এবং যান চলাচল স্বাভাবিক করতে সহযোগীতা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার এ্যাডমিন (আলফা-৩) মশিউর রহমান মন্ডল বলেন, দেশ জুড়ে পতিত আওয়ামীলীগের ডাকা লক ডাউনের অংশ বিশেষের আগুন নয় এটি। তবে শীত কাল হওয়াতে হয়তোবা কেউ শীত নিবারনের জন্য এই আগুন জ্বালাতে পারে। এছাড়া প্রতিটি থানাতে পর‌্যাপ্ত পুলিশি টহল বিদ্যমান রয়েছে। সুতরাং দূষ্কৃতিকারীরা কোন ভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy