সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে

2025-11-18T12:10:31+00:00
2025-11-18T13:21:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:১০ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ১:২১ পিএম  (ভিজিট : ১০৮)
X

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুরে তাকে ঢাকার গুলশান এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। 

ডিবি পুলিশ জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার আসামি শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে পিরোজপুরে নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy