খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আ.স.ম জামশেদ খোন্দকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে

2025-11-18T20:10:35+00:00
2025-11-18T20:10:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ১৪৩)
X

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আ.স.ম জামশেদ খোন্দকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি খুলনায় যোগদান করেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা।

এই পদে যোগদানের আগে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি কুমিল্লা জেলা, চৌদ্দগ্রাম উপজেলা, আলকরা ইউনিয়নের, ধোপাখিলা গ্রামের খোন্দকার বাড়ী মরহুম খোন্দকার শফিকুর রহমানের ২য় সন্তান। চাকুরির প্রথমে তিনি বিসিএস ২৯ ব্যাচে প্রশাসন পদে ২য় স্থান অধিকার করে কর্মজীবন শুরু করেন। 

পরবর্তীতে তিনি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), অতপর তিনি জামালপুর জেলার, বকশিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তৎপরবর্তীতে তিনি চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সহকারী প্রকল্প পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গেল ৩১ আগষ্ট যোগদান করেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। ২ মাস ১৮ দিন পরে তিনি বগুড়ার জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy