টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের ‘শার্টডাউন’ কর্মসূচির ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ৪৬ জনকে আসামি করে আরও একটি মামলা

2025-11-22T16:26:21+00:00
2025-11-22T16:26:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

আওয়ামী লীগের ‘শার্টডাউন’ কর্মসূচির ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ৪৬ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহাকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার  সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশু পার্কের সামনে সড়কে গাছের গুঁড়ি দিয়ে আগুন জালিয়ে অবরোধ কর্মসূচি পালনের ঘটনায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীর নামে একটি মামলা করা হয়েছে।
 
অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  
বৃহস্পতিবার ২০ নভেম্বর রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy