পাঁচবিবিতে মুরগির খামারে সফল তরুণ উদ্যোক্তা

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা বাজার সংলগ্ন ৪ মাথা মোড়ে আধুনিক মুরগির খামার গড়ে তুলে সফলতা পেয়েছেন

2025-11-24T11:18:34+00:00
2025-11-24T11:18:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাঁচবিবিতে মুরগির খামারে সফল তরুণ উদ্যোক্তা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:১৮ এএম   (ভিজিট : ৬৪)
X

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা বাজার সংলগ্ন ৪ মাথা মোড়ে আধুনিক মুরগির খামার গড়ে তুলে সফলতা পেয়েছেন একসময়কার বেকার যুবক শাহিন হোসেন (৪০)। মৃত জাফর মন্ডলের ছেলে শাহিন বর্তমানে বিদেশি জাতের মুরগি পালন করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন।

শাহিন জানান, আধা বিঘা জমির ওপর প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুবিধাসম্পন্ন খামারটি নির্মাণ করেন। বর্তমানে তার খামারে ২ হাজার ইসা ব্রাউন জাতের বিদেশি মুরগি রয়েছে। এসব মুরগি একটানা ১৮ মাস ডিম দেয়। তিনি গাজীপুরের রহিম আফরোজ কারখানায় তৈরি সাড়ে ৪ লাখ টাকা মূল্যমানের চারটি আধুনিক খাঁচা স্থাপন করেছেন। ময়মনসিংহের ভালুকায় সিপি কোম্পানি থেকে সাড়ে ৩ মাস বয়সী ২ হাজার মুরগি ১৬ লাখ টাকা দিয়ে ক্রয় করেন।

তিনি আরও জানান, ৪ মাস বয়স থেকেই মুরগিগুলো অল্প পরিমাণে ডিম দেওয়া শুরু করেছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১,২০০টি ডিম পাওয়া যাচ্ছে। ৬ মাস বয়সে সব মুরগিই ডিম দিতে শুরু করলে উৎপাদন আরও বাড়বে। এসব বিদেশি মুরগির ডিম উৎপাদনে মোরগের প্রয়োজন হয় না। প্রতিদিন প্রায় ২১শ টাকা মূল্যের চার বস্তা খাদ্য লাগে, ভবিষ্যতে আরও একটি বস্তা বাড়তে পারে। বিদ্যুৎ, খাবার, ওষুধ ও শ্রমিকের খরচ বেশি হওয়ায় শুরুতে লাভ কম হলেও এখন তারা সুফল পাচ্ছেন বলে জানান শাহিন। ভবিষ্যতে আরও বড় পরিসরে খামার সম্প্রসারণ করে বেকার যুবকদের কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে তাদের।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী বলেন, উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় দুই হাজার মুরগির খামার রয়েছে। প্রাণিসম্পদ দপ্তর থেকে নিয়মিত পরামর্শ ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।




  বিষয়:   পাঁচবিবি  তরুণ উদ্যোক্তা  মুরগি খামার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy