বেলাবোতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর বেলাবোতে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুলব্যাগ ও দরিদ্র যুব

2025-11-24T17:13:16+00:00
2025-11-24T17:13:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলাবোতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম   (ভিজিট : ১৬৩)
X

নরসিংদীর বেলাবোতে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুলব্যাগ ও দরিদ্র যুব মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার পরিষদ হল রুমে বাইসাইকেল, সেলাইমেশিন ও  স্কুলব্যাগ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি স্কুল ব্যাগ, ২০টি বাইসাইকেল ও ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে তিনি উপজেলা সভাকক্ষে উপজেলা ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় ওপরিচিতি সভা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy