খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।

2025-12-02T22:06:08+00:00
2025-12-02T22:13:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ১০:১৩ পিএম  (ভিজিট : ১২৫)
X

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এরপর নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।

আর সর্বশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে প্রবেশ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, খালেদা জিয়া বহু দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে।  




  বিষয়:   তিন বাহিনী প্রধান  খালেদা জিয়া  এভারকেয়ার হাসপাতাল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy