বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহকারীদের প্রতিহত করুন: আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ (দাগনভূঞা সোনাগাজী) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রথম দিনের প্রচারণায় আবদুল

2026-01-22T21:25:20+00:00
2026-01-22T21:25:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহকারীদের প্রতিহত করুন: আবদুল আউয়াল মিন্টু
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩৪৬)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ (দাগনভূঞা সোনাগাজী) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রথম দিনের প্রচারণায় আবদুল আউয়াল মিন্টু আনুষ্ঠানিকভাবে তাঁর প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। 

প্রচারণাকালে তিনি বলেন, কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে। কাউকে ভোট দিলে জান্নাতে যাবে এটা ভুয়া, জান্নাত দিতে পারবেন একমাত্র আল্লাহ।  জান্নাতের কথা বলে সাধারণ ও নিরীহ পুরুষ নারিদের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ভোটারদের ব্যক্তিগত তথ্য কারো কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক।

প্রথম দিনের প্রচারণার সফরসূচি ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন মুন্সি বাড়ির দরজা, তালতলা, এতিমখানা বাজার, দুধমুখা বাজার, দেওয়ান শাহ মাজার জিয়ারত, মিদ্দার হাট ও বরইয়া বাজার।এরপর করমূল্যাপুর হয়ে দাগনভূঁঞা। ৬ নং সদর ইউনিয়ন, জাপরের জানাযা অংশগ্রহণ, ফাজিলের ঘাট বাজার, তালতলি বাজার, পুলারহাট বাজার, বাগড়ুরি বাজার, নতুন বাজার ও মকবুলের টেক।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আকবর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিনব্যাপী প্রচারণায় স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আবদুল আউয়াল মিন্টু দৃঢ় অবস্থানে রয়েছেন।

প্রথম দিনের নির্বাচনের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনের আমেজ। গাড়ির বহর দেখে একবার আবদুল আউয়াল মিন্টুকে দেখতে চেয়েছেন অনেকেই। দলীয় নেতাকর্মীরা সারাদিন রাত ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy