সিরাজগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত- ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায়

2022-07-29T14:12:52+00:00
2022-07-29T14:16:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত- ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ২:১২ পিএম  আপডেট: ২৯.০৭.২০২২ ২:১৬ পিএম  (ভিজিট : ২৮৬)
X

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ধানগড়া-ব্রহ্মগাছা আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা শিক্ষকের নাম মুফতি মনিরুল ইসলাম।

তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদরাসার শিক্ষক।  
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আহমেদ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে জানান, শিক্ষক মনিরুলসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ধানগড়ার দিকে যাচ্ছিল।

পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনিরুল। এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy