এক মাসে ৩০ লাখ টাকার মাদক জব্দ, আটক ৩৫

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ গত ১জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত উপজেলার

2022-07-30T14:09:14+00:00
2022-07-30T14:09:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে র‍্যাবের অভিযান
এক মাসে ৩০ লাখ টাকার মাদক জব্দ, আটক ৩৫
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ২:০৯ পিএম   (ভিজিট : ৫০৪)
X

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ গত ১জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও গাঁজাসহ আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের মাদক, ছিনতাইকারী, ধর্ষণ মামলার পলাতক আসামীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব। তিনি বলেন, র‍্যাব-১০ কেরানীগঞ্জ উপজেলার দুইটি থানাসহ রাজধানীর ১৪টি থানা এলাকায় নিরাপত্তা দিয়ে আসছে। দুষ্কৃতিকারীদের দমনে র‍্যাব সব সময় সাহসী সব পদক্ষেপ নিয়ে আসছে।

মাদক উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ২০২২ সালের ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কেরানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা সমুন্নত এবং স্থিতিশীল রাখার স্বার্থে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে। গত এক মাসে এ পর্যন্ত ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও গাঁজাসহ আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের মাদকসহ ১১জনকে, ছিনতাইকারী ২২জনকে ও ধর্ষণ মামলার পলাতক আসামি দুইজনসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে গত ১ মাসে ১১টি মাদক মামলা ২২টি ছিনতাই মামলা সংশ্লিষ্ট থানায় রুজু করা হয়েছে। 

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy