সীতাকুণ্ডে সওজ’র জায়গা দখল করে অবৈধভাবে স্কেল নির্মাণ

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর প্রায় ৪৬ শতক জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ

2022-07-31T16:55:57+00:00
2022-07-31T17:04:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে সওজ’র জায়গা দখল করে অবৈধভাবে স্কেল নির্মাণ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৪:৫৫ পিএম  আপডেট: ৩১.০৭.২০২২ ৫:০৪ পিএম  (ভিজিট : ৫২২)
X

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর প্রায় ৪৬ শতক জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ করা হচ্ছে গাড়ির ওজন মাপা কম্পিউটার স্কেল।

জবরদখল করে সরকারী জায়গাতে ওজন স্কেল নির্মাণ করতে সড়ক ও জনপদ (সওজ) থেকে কোন প্রকার লীজ নেওয়া হয়নি। রাতের অন্ধকারে মাটি ভরাট করে জায়গা দখল করে স্থানীয় আ.লীগ নেতা শাহাব উদ্দিন ওজন স্কেলটি নির্মাণ করছে বলে স্থানীয়রা জানান।

এছাড়া নির্মাণাধীন ওজন স্কেলের পাশে সরকারী প্রায় ৮ কোটি টাকার জায়গা দখল করে গড়ে তুলেছেন বিশাল ট্রাক ডিপো। শাহাব উদ্দিন সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মৃত বাদশার ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ এপ্রিল সড়ক ও জনপথের জায়গা দখল করে সেখানে থাকা একটি পুকুর ভরাট করার সময় তৎকালীন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির আহমদ এর জিম্মায় দেওয়া হয় এবং পুকুর ভরাটের কাজ বন্ধ করার আদেশ দেন। এরপর পুকুর ভরাট কাজ বন্ধ হলেও কিছুদিন পর সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর মো. সাহাব উদ্দিন আবারো ওই সরকারী জায়গা দখলে নিয়ে এবং পুকুরটি ভরাট করে গড়ে তুলেন বিশাল ট্রাক টার্মিনাল।

বর্তমানে এর দক্ষিণ পাশে থাকা সড়ক ও জনপদের জায়গাটা রাতের আঁধারে দখল করে মাটি ভরাট করে সেখানে নির্মাণ করছেন গাড়ির ওজন মাপা স্কেল। এই অবৈধ স্হাপনাগুলোর পাশেই রয়েছে শীতলপুর সরকারী প্রাইমারী স্কুলও শীতলপুর উচ্চ বিদ্যালয়,শীতলপুর সুন্নিয়া মাদরাসা। ট্রাক, কাভার্ডভ্যান এসব অবৈধ প্রতিষ্ঠানে প্রবেশ বাহির হতে ঘটে যেতে পারে দূর্ঘটনা। এ পরিস্থিতিতে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

এব্যাপারে সড়ক ও জনপদের সীতাকুণ্ডে দায়িত্বে নিয়োজিত দুই প্রকৌশলী রোকন উদ্দিন ও পিন্টু চাকমা দেশের বাহিরে থাকায় সরকারী জায়গায় অবৈধ ট্রাক টার্মিনাল ওজন স্কেল কিভাবে স্হাপিত হচ্ছে এব্যাপারে তিনি জানেন কিনা দুজনেই জানান, সওজ জায়গায় ওজন মাপার স্কেল নির্মানের সংবাদ তারা জানেন না, তদন্ত করে দেখবো। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সওজ বিভাগের এক করনিক জানায়, সাহাবউদ্দিন কে কোন অনুমোদন দেয়া হয়নি,সে অনেকবার চেষ্টা করেছে একটা লিখিত অনুমোদন পাওয়ার জন্য, এখন সে ক্ষমতার বলেই নির্মান করছে ওজন স্কেল ও ট্রাক টার্মিনাল।

এব্যাপারে আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দীনের সাথে আলাপকালে তিনি জানান, জায়গাটি সড়ক ও জনপথের হলেও তার দখলীয় বাড়ীর সামনের জায়গা খালী পড়ে  আছে তাই কিছু একটা করছি।

সীতাকুন্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের কাছে অবৈধভাবে রাস্তার পাশে স্কেল নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি সওজ এর আওতাভূক্ত, তারা আমাদের সহযোগীতা চাইলে আমরা উচ্ছেদের সহযোগীতা করবো। তারা কেউ আমার কাছে আসেনি এখনো।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy